সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

কুয়াকাটায় ইয়াবাসহ আটক-২

কুয়াকাটায় ইয়াবাসহ আটক-২
কুয়াকাটায় ইয়াবাসহ আটক-২

কলাপাড়া :

পর্যটন নগরী কুয়াকাটায় ৪৪পিস ইয়াবাসহ মোঃ আরিফ খান (৩৬) এবং মোঃ তানভির হোসেন সোহাগ (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের বাড়ি পটুয়াখালী সদর থানার মৌকরন গ্রামে। মহিপুর থানা পুলিশ সুত্রে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি আবাসিক হোটেলের রুমে কতিপয় ব্যক্তি ইয়াবা ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রাসেলের নেতৃতে অভিযান চালিয়ে আবাসিক হোটেল সৈকতের বি-১ কক্ষ থেকে ৪৪ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আরিফ ও সোহাগকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃতদের বিরুদ্ধে মহিপুর থানা পুলিশের এস আই রাশেল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৪০। মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো.মনিরুজ্জামান বলেন , গোপন সংবাদের ভিক্তিতে আসামিদের ৪৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD