মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

মামলায় জামিনের মেয়াদ বাড়ল ৫ সেপ্টেম্বর পর্যন্ত

মামলায় জামিনের মেয়াদ বাড়ল ৫ সেপ্টেম্বর পর্যন্ত

মামলায় জামাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ডবানারীপাড়ায় সাবেক স্ত্রী ও   সন্তানদের বিরুদ্ধে মামলামিনের মেয়াদ বাড়ল ৫ সেপ্টেম্বর পর্যন্ত
মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

 ডেস্ক:

বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা ৫ সেপ্টেম্বর বৃদ্ধি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। শনিবার (২৮ আগস্ট) রাতে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া করা হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে কিংবা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে- সেসব মামলার জামিন ও সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কার্যকারিতা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত হবে বলে গণ্য হবে। এর আগে করোনার বিধিনিষেধের মাঝে ৬ দফা বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা বাড়ানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD