সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত -১

রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত -১

রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত -১

রাজাপুর প্রতিনিধি ঃ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আলম খান(৩৫) নামে এক যুবক আহত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেবর) সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের কাচারী বাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। আলম খান কানুদাসকাঠি গ্রামের মৃত আঃ রশিদ খানের ছেলে।স্থানীয়রা ও আলমের পারিবারিক সত্রে জানা যায়, গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের মৃত আঃ রশিদ খানের ছেলে আলম খান ও একই গ্রামের আনিস খান, বেল্লাল খান গংদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে কিন্তু আজ প্রযর্ন্ত কোন সমাধান হয়নি। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে আলম তার বসতবাড়ির এলাকায় বসা ছিল তখন প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিত ভাবে শক্ত লাঠি দিয়ে হামলা চালিয়ে আলমকে বেধরক মারপিট করে মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে। আলমের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আলম খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এবিষয়ে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD