সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

লালমোহনে গাঁজাসহ আটক -৩

লালমোহনে গাঁজাসহ আটক -৩

লালমোহনে গাঁজাসহ আটক -৩
লালমোহনে গাঁজাসহ আটক -৩

ভোলা লালমোহনঃ
গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন মঙ্গলসিকদার লঞ্চঘাটের বেঁড়িবাধ মসজিদের সামনে থেকে ১৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ ৩জনকে আটক করছে থানা পুলিশ।শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাদেরকে আটক করা হয়। লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে এসআই নূর উদ্দিন, এএসআই হাছান,এএসআই মাহাবুব, এএসআই মিজান মঙ্গলসিকদার লঞ্চঘাট বেঁড়িবাধ মসজিদের সামনে থেকে তাদেরকে ১৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। আটককৃতরা হলেন, রিপন পিতা কাঞ্চন হাং, ইলিয়াছ পিতা মৃতঃ আজিজল, আলাউদ্দিন পিতা মৃতঃ ছিদ্দিক সর্ব সাং ১ নং ওয়ার্ড চরভূতা ইউনিয়ন। থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, চরভূতা রহিমপুর এলাকার আঃ হান্নান এসব গাঁজা ঢাকা থেকে লঞ্চযোগে আনছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে গাঁজাসহ ৩জন আটক করতে পারলেও মূল হোতা হান্নান পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক মামলা নং ২ তারিখ ৩/৯/২০২১ ইং দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD