সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

ভাতিজার হাতে চাচা নির্মম খুন

ভাতিজার হাতে চাচা নির্মম খুন

ভাতিজার হাতে চাচা নির্মম খুন
ভাতিজার হাতে চাচা নির্মম খুন

তাপস মাহমুদ বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ধারের ১০ কেজি চাল ফেরৎ চাওয়ায় মোঃ নুরুল ইসলাম মুন্সীকে (৪৫) চাকু মেরে খুন করেছে চাচাতো ভাইয়ের ছেলে সাগর। এ ঘটনায় জড়িত থাকায় ৩ জনকে আটক করেছে আমতলী থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের সেকান্দারখালী (চাঘাট) এলাকায় নিহত নুরুল ইসলামের স্ত্রী রানী বেগমের কাছ থেকে ১ বছর পূর্বে ১০ কেজি চাল ধার নিয়েছিল একই বাড়ীর ছোট চাচি বাদশা মুন্সীর স্ত্রী আলেয়া বেগম। এক বছর পাড় হয়ে গেলেও ধার নেয়া চাল দিবো দিবে বলে আর ফেরৎ দেয়নি চাচি আলেয়া বেগম।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে নিহতের  ভাই হাসান মুন্সীর মুরগীর ফার্মের সামনে গিয়ে সাগরের মা আলেয়া বেগম বাড়ীর জমি-জমার দলিল পর্চার কাগজপত্র নুরুল ইসলাম মুন্সীর কাছে। এ সময় নুরুল ইসলামের স্ত্রী রানী বেগম তার কাছ থেকে ধার নেয়া ঐ ১০ কেজি চাল ফেরৎ চায়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হলে হলে আলেয়া বেগম তার পড়নে থাকা কাপড়টি খুলে রেখে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে স্বামী আলমগীর ছেলে আলানুর, মেয়ে খালেদা ও নাতি সাগরকে বলে কাগজপত্র চাইতে গেলে নুরু মুন্সী ও তার বৌ রানী তার সঙ্গে ঝগড়া করে ও বিবস্র করে। এই কথা শুনে তারা উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলাম মুন্সীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে এবং এক পর্যায়  আলানুরের ছেলে সাগর তার হাতে থাকা চাকু দিয়ে ভিকটিম চাচা নুরুল ইসলাম মুন্সীর পিঠের ডানপাশে আঘাত করলে মারাত্মক ভাবে আহত হয়। আহত নুরু মুন্সীকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।এ ঘটনায় আমতলী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে এসেছে। ওই ঘটনায় জড়িত থাকায় পুলিশ চাচাতো ভাই আলমগীর প্রকাশ আলানুর, বোন খালেদা বেগম ও চাচী আলেয়া বেগমকে গ্রেফতার করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD