মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

ইভ্যালির সিইও ও তার স্ত্রী র‌্যাব হেফাজতে

ইভ্যালির সিইও ও তার স্ত্রী র‌্যাব হেফাজতে

ইভ্যালির সিইও ও তার স্ত্রী র‌্যাব হেফাজতে
ইভ্যালির সিইও ও তার স্ত্রী র‌্যাব হেফাজতে

ডেস্ক:

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে হেফাজতে নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে রাসেলের মোহাম্মদপুরের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) অভিযান শেষে তাদের র‌্যাব হেফাজতে নেওয়া হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইভ্যালি সিইও রাসেলের বাসায় অভিযান শুরু করে র‌্যাব। অভিযোগের বিষয়ে সিইও এবং তার স্ত্রী ইভ্যালি চেয়ারম্যানকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক তথ্য না পেলে তাদের আটক করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD