সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

কলাপাড়ায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে জরিমানা

কলাপাড়ায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে জরিমানা

কলাপাড়ায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে জরিমানা
কলাপাড়ায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে জরিমানা

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি এক্সকেভেটর ও একটি পন্টুন জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর সংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জগৎ বন্ধু মন্ডল। এসময় নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার হরি প্রসাদ সিংহসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী উবাসে মং জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে সোহেল গাজী (২১) কে ১ লাখ টাকা, আলাউদ্দিন হাওলাদার (২৫) কে ১ লাখ টাকা এবং সুমন মৃধা (২৩) কে ১ লাখ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি আন্ধারমানিকসহ বিভিন্ন নদীতে অবৈধভাবে মাটি কেটে আসছে। কোষ্টগার্ড ও থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়েছে। অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD