সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

দৌলতখানে জাল ফেলতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ

দৌলতখানে জাল ফেলতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ

দৌলতখানে জাল ফেলতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ
দৌলতখানে জাল ফেলতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ

দৌলতখান প্রতিনিধি:
ভোলার দৌলতখানে মেঘনা  নদীতে ঝাকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মোঃ ফরিদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার  বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকায় মেঘনার তীরে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য। নিহতের পরিবার ও প্রত্যক্ষদশর্ী সূত্রে জানা যায় , শনিবার সকালে তিনি অন্যান্য দিনের ন্যায় মেঘনা নদীতে মাছ ধরতে ঝাকি জাল কাধে নিয়ে বাড়ি থেকে বের হন। চৌকিঘাট সংলগ্ন এলাকায় নদীতে জাল ফেলতে গিয়ে হাতে বাঁধা রশির জালে স্রোতের ঘূণি টানে নদীতে পড়ে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD