সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

বিষখালী নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের পাঙ্গাশ মাছ

বিষখালী নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের পাঙ্গাশ মাছ

বিষখালী নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের পাঙ্গাশ মাছ
বিষখালী নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের পাঙ্গাশ মাছ

তাপস মাহমুদ বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনার বিষখালী নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজির বিশালাকৃতির একটি পাঙ্গাস মাছ। মাছটি দেখতে বরগুনা মাছ বাজারে উৎসুক জনতার উপচে পড়া ভীর দেখা গেছে । এর আগে এত বড় পাঙ্গাস এই অঞ্চলে পাওয়া যায়নি। মৎস্য বিভাগ বলছে মৎস্য সম্পদ বৃদ্ধিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। জানা যায়, বরগুনার সদর উপজেলার মোল্লার হোরা গ্রামের জেলে জয়নার ফরাজীর জালে শনিবার দুপুরে (২৫ সেপ্টেম্বর)  বিষখালী নদীতে  বিশালাকৃতির একটি নদীর পাঙ্গাস মাছ ধরা পড়ে। পরে বিকেলে  মাছটিকে আবুল কালাম আজাদের আড়তে নিয়ে আসা হয়। বরগুনা মৎস বাজারের আড়ৎদার থেকে মৎস ব‍্যবসায়ী দেলোয়ার প্যাদা মাছটি ২০ হাজার টাকায় কিনে নেয়ার পর তার থেকে খুচরা বরগুনা মাছ বাজারের পাইকার শাহআলম ২২ হাজার টাকায় কিনে নেন। এরপর ওই শাহআলম মাছটি কেজি হিসাবে ভাগ দিয়ে ১৫’শ টাকা দরে ৩৭ হাজার টাকায়  বিক্রি করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD