সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

বরিশাল সহ নব-নির্বাচিত ৬ জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ

বরিশাল সহ নব-নির্বাচিত ৬ জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ

বরিশাল সহ নব-নির্বাচিত ৬ জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ
বরিশাল সহ নব-নির্বাচিত ৬ জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ

বরিশাল :

শপথ নিয়েছেন ৫৯টি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিআইসিসি আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এরপর জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দেশের ৫৯টি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ নেন। গত ১৭ অক্টোবর দেশের ৫৯টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আদালতের নির্দেশের কারণে নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD