সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন

বরিশাল মেট্রো পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বরিশাল মেট্রো পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বরিশাল মেট্রো পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
বরিশাল মেট্রো পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বরিশাল :

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ নভেম্বর) সকাল ৮টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার। প্যারেড পরিদর্শন কালে তিনি অফিসার-ফোর্সদের প্যারেড, সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। প্যারেড অনুষ্ঠানে বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার, সকল বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD