মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

বরিশালে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী পালিত।

বরিশালে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী পালিত।

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা দক্ষিণ এবং উত্তর মহিলা দলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বি এন পি দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা এবং দোয়া মুনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বি এন পির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট আবুল কালাম শাহীন। বক্তব্য রাখেন সদর উপজেলা বি এন পির আহবায়ক রায়পাশা কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নূরুল আমীন সহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা শেষে জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা এবং বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মুনাজাত পরিচালনা করেন সদর উপজেলা বি এন পির আহবায়ক আলহাজ্ব নূরুল আমীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD