সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম

গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক // বরিশালের গৌরনদী উপজেলার টরকী সুন্দরদী গ্রামের মো :সিরাজুল ইসলাম নামের এক যুবককে পূর্ব শত্রুতার জেরধরে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গতকাল বুধবার গৌরনদীর টরকীর চরের মৃত মোতালেব হাওলাদারের তিন ছেলে মিরাজ, সোহেল, ফিরোজ এই ঘটনা ঘটায়। ঘটনায় গৌরনদী থানায় ‍একটি মামলা করা হয়েছে। আহত মো: সিরাজুল ইসলাম এক‍ই উপজেলার মৃত: আ: জলিল হাওলাদার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, মিরাজ, সোহেল, ফিরোজ তিন জনই ‍এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। এলাকায় তারা মারামারি ছাড়াও মাদকের সাথে জড়িত। ‍এদিকে হামলার সময় আবু সাইদ নামের ‍এক যুবক ‍এগিয়ে আসলেও তার ‍উপরেও হামলা চালায় তারা।

 

স্থানীয়া জানয় হত্যার উদ্দেশ্যে হামলা করে তারা আমাদের ডাক-চিৎকার শুনে দল-বল নিয়ে পালিয়ে যায় মিরাজ, সোহেল, ফিরোজ। পরে স্থানীয়রা মো: সিরাজুল ইসলাম ‍উদ্ধার করে গৌরনদী উপজেলা বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা গুরুত্ব হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত মিরাজ, সোহেল, ফিরোজ ‍এর সাথে যোগাযোগ করতে চাইলে তাদের কাউকেই পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD