শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

ভোলা-১: এগিয়ে আন্দালিব রহমান পার্থ

ভোলা-১: এগিয়ে আন্দালিব রহমান পার্থ

ভোলা-১: এগিয়ে আন্দালিব রহমান পার্থ

ভোলা::

ভোলা জেলার চারটি আসনে ভোট গণনার প্রাথমিক ফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে প্রতিটি আসনেই বিএনপি ও তাদের জোট প্রার্থীরা এগিয়ে রয়েছেন। যদিও অনেক কেন্দ্রের ফল এখনও বাকি, তবুও প্রাথমিক চিত্রে স্পষ্ট হচ্ছে ভোটের মাঠে প্রধান লড়াই মূলত বিএনপি জোট ও জামায়াতে ইসলামীর মধ্যেই সীমাবদ্ধ।

ভোলা-১ আসনে মোট ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

এসব কেন্দ্রে বিএনপি জোট প্রার্থী আন্দালিব রহমান পার্থ ৩২ হাজার ৫৩৫ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ২২ হাজার ৮৫ ভোট।ভোলা-২ আসনে মোট কেন্দ্র ১৩৮টি। এর মধ্যে মাত্র ১০টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত পাওয়া গেছে।

প্রাপ্ত ফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহীম পেয়েছেন ১০ হাজার ১৪০ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুল করিম পেয়েছেন ৭ হাজার ৩ ভোট।ভোলা-৩ আসনে মোট ১১৯টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রের ফল এসেছে। এতে ধান প্রতীকে বিএনপি প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন ২৮ হাজার ৪০০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিডিপির প্রার্থী নেজামুল হক নাইম ফুলকপি প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৩ ভোট।ভোলা-৪ আসন, যা চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত, সেখানে মোট কেন্দ্র ১৫৪টি। এর মধ্যে ৩২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন পেয়েছেন ২৯ হাজার ৭৩৫ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল পেয়েছেন ১৬ হাজার ২৮ ভোট।

হাতপাখা প্রতীকে আবুল মোকারম পেয়েছেন ২ হাজার ৭৩২ ভোট।নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব ফলাফল সম্পূর্ণই প্রাথমিক। বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসলে ভোটের ব্যবধান কমতে বা বাড়তে পারে। তবে এখন পর্যন্ত পাওয়া চিত্রে ভোলা জেলার চারটি আসনেই বিএনপি ও তাদের জোট প্রার্থীদের স্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD