সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বেতাগীতে দুই শতাধিক জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

বেতাগীতে দুই শতাধিক জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

বেতাগীতে দুই শতাধিক জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
বেতাগীতে দুই শতাধিক জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

বেতাগী:

বেতাগী পৌরসভায় জাটকা আহরণ থেকে বিরত থাকা দুই শতাধিক জেলের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন আনুষ্ঠানিকভাবে এর উদ্ভোধন করেন। এ সময় বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমাসে জনপ্রতি ৪০ কেজি করে গত ৩ মাসে জনপ্রতি মোট ১২০ কেজি চাল জেলেদের হাতে তুলে দেওয়া হয় বলে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD