বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে শহিদ প্যাদাসহ পাঁচজনকে আটক করল বাংলাদেশ সেনাবাহিনী ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩ বরিশাল বেলস্ পার্কের মঞ্চ তারেক রহমানের অপেক্ষায় ক্ষমতায় এলে ৭৫ শতাংশ এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি এনসিপির বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের পক্ষে লিফলেট বিতরণ গায়ের ওপর চাবুক মারা যায়, কিন্তু মনের ওপর নয়:জামায়াত আমির ‘হ্যাঁ’র পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান বানারীপাড়ায় শতাধিক নেতা-কর্মী নিয়ে মাহাবুব মাষ্টারের জামায়াতে যোগদান তারেক রহমানের বরিশাল সফরের সময়সূচি নির্বাচন: ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচল বন্ধ
বাবুগঞ্জে শহিদ প্যাদাসহ পাঁচজনকে আটক করল বাংলাদেশ সেনাবাহিনী

বাবুগঞ্জে শহিদ প্যাদাসহ পাঁচজনকে আটক করল বাংলাদেশ সেনাবাহিনী

বাবুগঞ্জে শহিদ প্যাদাসহ পাঁচজনকে আটক করল বাংলাদেশ সেনাবাহিনী

বাবুগঞ্জ প্রতিনিধি ॥
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চর উত্তর ভুতেরদিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে শহিদ প্যাদাসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৪টা থেকে বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হক–৬২ ইবি’র নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝড়া আর্মি ক্যাম্পের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—শীর্ষ সন্ত্রাসী শহিদ প্যাদা (৪৯), মো. সিরাজুল ইসলাম (৬৩), মো. মামুন খান (৩৫), মো. অসীম ব্যাপারী (২৮) ও মো. সুলতান (৪৭)। সেনাবাহিনী জানায়, তারা বরিশাল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৩২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট, একটি অটোমেটিক চাকু, একটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি, পাঁচটি রামদা, তিনটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও একটি মনিটর, নগদ ৪লাখ৫ হাজার ৯১৭ টাকা, একটি ইলেকট্রিক শক মেশিন, ২৭ পিস ইয়াবা, মাদক সেবনের উপকরণ, চারটি মোবাইল ফোন, দুটি মাদক মাপার যন্ত্র এবং তিনটি ব্যাংকের চেক বই।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD