শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ইনশাআল্লাহ ১৩ তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে” জামায়াত আমির

ইনশাআল্লাহ ১৩ তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে” জামায়াত আমির

ইনশাআল্লাহ ১৩ তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে” জামায়াত আমির

পটুয়াখালী বাউফল::

জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন “বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা আমাদেরকে চাঁদাবাজি টেন্ডারবাজি মামলাবাজি ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে।

ইনশাআল্লাহ ১৩ তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে”। আজ (৬ ফেব্রুয়ারী) শুক্রবার বেলা ১২টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী ঐক্যের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিক এ সব কথা বলেন।

তিনি আরো বলেন “আল্লাহ আমাদের তৌফিক দিলে আমাদের দুই হাতের দশ আঙুল থাকবে পরিচ্ছন্ন। আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেব না।

দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না। মামলা বাণিজ্য আমরা ঘৃণা করি। কেউ অন্যায়ভাবে মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলা দিয়ে কারো ভবিষ্যৎ ধ্বংস করতে দেওয়া হবে না।”

প্রধান অতিথির বক্তব্য শেষে জামায়াতের আমির ডাঃ শফিক পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের হাতে প্রতীকীভাবে দাঁড়িপাল্লা তুলে দেন, একই সঙ্গে পটুয়াখালীর চারটি আসনের জোট প্রার্থীদের প্রতীক তুলে দিয়ে তাদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

বাউফল উপজেলা জামায়াতে ইসলামি আমির মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল,

বরিশাল মহানগরী আমির জহির উদ্দিন বাবুর, পটুয়াখালী জেলা আমির নাজমুল হোসেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন ও পটুয়াখালী-(বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ।

আয়োজিত জনসভায় বরিশাল বিভাগ, পার্শবর্তী জেলা ও উপজেলার ১১দলীয় জোটের প্রার্থীগন এবং দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিকও উপস্থিত ছিলেন।

এসময় জনসভাস্থল ও আশপাশের এলাকা বিপুল জনসমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD