শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

নদী ভাংঙ্গন রোধ, রাস্তা ঘাট ও স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত করতে চাই…

নদী ভাংঙ্গন রোধ, রাস্তা ঘাট ও স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত করতে চাই…

নদী ভাংঙ্গন রোধ, রাস্তা ঘাট ও স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত করতে চাই…
এ্যাড. জয়নুল আবেদীন

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি//
বরিশাল ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড. জয়নুল আবেদীনের নির্বাচনী জনসভায়
বলেছেন,
বাবুগঞ্জ মুলাদী নদী ভাঙ্গন এলাকা ও রাস্তাঘাট বেশ অনুন্নত তাই আমি বিজয়ী হয়ে নদী ভাংঙ্গন রোধ ও রাস্তা ঘাট স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত করতে চাই।

গত ১৫ বছর ধরে দেশের জনগণের মুখে কোনো হাসি ছিল না।  এ সময়ে মানুষ কথা বলতে পারেনি, ভোটাধিকার ছিল না।  মামলা, দুর্নীতি আর ভয়ভীতি ছিল নিত্যদিনের সঙ্গী।  দীর্ঘ ১৭ বছর বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের ফলে আজ দেশে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাবুগঞ্জ উপজেলা কেদারপুর ইউনিয়ন রাজগুরু নতুনচর আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জয়নুল আবেদীন আরো বলেন, “
এ নির্বাচনের মাধ্যমে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। আমরা চাই জনগণের উন্নয়ন, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজব্যবস্থা।  চোরাচালান ও মামলা বাণিজ্য চাই না।  কৃষি ও স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত করতে চাই।
।”এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে সমালোচনা করে বলেন, একজন ‘জেলখানায় বসে ষড়যন্ত্র করছে’ এবং আরেকজন জনগণের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়ে নির্বাচনে টিকে থাকার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন।
নিজের বিষয়ে তিনি বলেন, “আমি এই মাটির সন্তান, আপনাদের পাশে আছি এবং থাকব।
এসময় নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স,সাবেক উপজেলা বিএনপি সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, বিএনপি নেতা আবুল কালাম আজাদ,

বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল,
কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মোস্তফা দুয়ারী, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, কেদারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান ও সদস্য সচিব আরাফাত হোসেন মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD